![]() |
| এআই রোবট ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের জনক অ্যালান টিউরিং (Alan Turing) |
![]() |
| এআই রোবট ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের জনক অ্যালান টিউরিং (Alan Turing) |
যাদের ইউটিউব চ্যানেল আছে, এখন থেকে তারা সেটির নাম ও প্রফাইল ছবি পরিবর্তন করতে পারবেন।
শনিবার, ২৪ এপ্রিল: নতুন এই সুযোগ চালু করেছে ভিডিও শেয়ারিং অ্যাপটি।-খবর দ্য ভার্জের
এতদিন গুগল অ্যাকাউন্টে যে নাম দেওয়া ছিল, সেটিই রাখতে হতো। পরিবর্তন করার কোনো সুযোগ ছিল না।
নতুন এই সুযোগ ইউটিউব চ্যানেল ক্রিয়েটরদের জন্য সহায়ক হবে। চ্যানেলের নামের কারণে এতে নতুন করে কোনো গুগল অ্যাকাউন্ট খুলতে হবে না।
তবে চ্যানেলের নাম পরিবর্তন করলে যাদের ভেরিফিকেশন ব্যাজ আছে, তা থাকছে না। সেটি চলে যবে। এ জন্য তাদের নতুন করে আবেদন করতে হবে।
কাজেই যাদের ইতিমধ্যে ব্যাজ আছে, তাদের জন্য কিছুটা বিরক্তি তৈরি করবে।
কাজেই ব্যক্তিগত ইউটিউবার ও ব্র্যান্ড অ্যাকাউন্টগুলো এখনই তাদের নাম পরিবর্তন করতে পারবে।
কীভাবে ইউটিউব চ্যানেলের নাম বদলাবেন
ডেস্কটবে ইউটিউব স্টুডিও খুলবেন। মেন্যুবারে চলে যান। কাস্টমাইজেশন সিলেক্ট করেন। বেসিক ইনফো সিলেক্ট করবেন। এরপর চ্যানেলের নাম বদলাতে পেন্সিল আইকনে ক্লিক করুন।
আর মোবাইলে ‘ইউর চ্যানেলে’ ক্লিক করুন। এডিট চ্যানেল সিলেক্ট করুন এবং প্রফাইল নাম বদলাতে পেন্সিল আইকনে ক্লিক করুন।
মঙ্গলগ্রহে সফলভাবে অক্সিজেন তৈরি করতে সক্ষম হয়েছে নাসা।
সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, প্রিজারভেন্স রোভারে করে পাঠানো একটি টুল মঙ্গলের পাতলা কার্বন-ডাইঅক্সাইড সমৃদ্ধ বায়ুমণ্ডলকে অক্সিজেনে রূপান্তর করে।
নাসা বিবৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছে, ‘এই পরীক্ষা সায়েন্স ফিকশনের বাতলে দেয়া পথকে বিজ্ঞানের বাস্তবতায় রূপান্তর করতে পারে।’
নাসার মুখপাত্র জিম রয়টার বলেন, ‘মঙ্গলগ্রহে কার্বন-ডাইঅক্সাইডকে অক্সিজেনে রূপান্তরের প্রথম জটিল পদক্ষেপ এটি। এ বিষয়ে আরও গবেষণা করতে হবে। তবে যে ফলাফল আমরা পেয়েছি, তাতে আমাদের লক্ষ্য পূরণের প্রতিশ্রুতি দেখা যাচ্ছে। অক্সিজেন দিয়ে শুধু পৃথিবীর মানুষ বেঁচে থাকে না, রকেট চালকেরাও এর ওপর নির্ভর করেন।’
মঙ্গলের বাতাসের প্রায় সবটাই কার্বন ডাই অক্সাইড, প্রায় ৯৬ শতাংশ। অন্যদিকে মঙ্গলের বাতাসে অক্সিজেনের পরিমাণ মাত্র শূন্য দশমিক ১৩ শতাংশ। পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ ২১ শতাংশ।
নাসার লক্ষ্য হলো, ভবিষ্যতে মানুষ লাল গ্রহটিতে গেলে পৃথিবী থেকে অক্সিজেন নিয়ে যাওয়ার বদলে আরও উন্নত সংস্করণ নিয়ে যাবে। এতে করে নভোচারীরা সেখানেই প্রয়োজনীয় অক্সিজেন তৈরি করে চাহিদা মেটাতে পারবেন।
প্রাথমিকভাবে ৫ গ্রাম অক্সিজেন তৈরি হয়েছে। মঙ্গলে একজন নভোচারীর ১০ মিনিট শ্বাস নিতে এই পরিমাণ অক্সিজেন দরকার হয়।
DSEX: Intraday Trading chart Intra day Tra ding Courtesy: School of DSE Money Maker Mentor: K M Mizanur Rahman Admin: DSE Money Maker বিকল্...