আন্তর্জাতিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আন্তর্জাতিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

ওরে বুজি, শুনিছিস কি আচানক ঘটনা! শ্যাস ম্যাস বিলগেটস-মেলিন্ডার ছাড়াছাড়ি!

ওরে বুজি, শুনিছিস কি আচানক ঘটনা! শ্যাস ম্যাস বিলগেটস-মেলিন্ডার ছাড়াছাড়ি!


                                                              বিল গেটস ও মেলিন্ডা গেটস

লিখেছেন সারফুদ্দিন আহমেদ

‘ওরে বুজি, শুনিছিস কি আচানক ঘটনা! এই বুড়ো বয়েসে জেনিফারের বাপ-মার নাকি ছাড়াছাড়ি অইয়ে গেইছে!’

বিল গেটস আর মেলিন্ডা গেটসের বাড়ি যদি গোপালগঞ্জের কাশিয়ানী বা টুঙ্গিপাড়ায় হতো, তাহলে নির্ঘাত সেখানকার কোনো না কোনো মুরব্বি স্থানীয় ‘লোকাল বিবিসি’ ওপরের কোটেশনে আটকানো ভাষায় খবরটা ঘণ্টাখানেকের মধ্যে সারা গ্রামে রাষ্ট্র করে দিতেন।

তারপর বিল কোন বংশের লোক এবং মেলিন্ডা কোন বাড়ির মেয়ে, তাই নিয়ে হাবিলের বাপের চায়ের দোকান থেকে শুরু করে কাবিলের মায়ের বরইতলায় ব্যাপক ‘গুজুর গুজুর-ফুসুর ফুসুর’ চলত।

এর কারণ, ২৭ বছর সংসার করে তিন ছেলেমেয়ের বাবা-মা হওয়ার পর কোনো সচ্ছল, শিক্ষিত ও পরিণত বয়সের দম্পতির ডিভোর্সকে বাঙালি মানস কোনোকালেই সহজভাবে নিতে পারেনি। আজও পারে না। আর তা পারে না বলেই এ ধরনের ছাড়াছাড়ির মতো একান্ত ব্যক্তিগত বিষয়েও বাঙালির কৌতূহল বিরাট।

এই ছাড়াছাড়ির সঙ্গে ১৪ হাজার ৬০০ কোটি ডলারের সম্পত্তি ভাগাভাগি এবং তার জেরে বিশ্বব্যাপী বহু মানুষের স্বার্থের ইস্যু জড়িয়ে আছে। এটিই এই বিচ্ছেদবিষয়ক চর্চার বড় কারণ। গেটস পরিবারের এই ছাড়াছাড়ি কিছুদিন আগে ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া ‘বেলা শেষে’ ছবির পটভূমিকে আরও একবার মনে করিয়ে দিয়েছে। শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায় পরিচালিত ছবিতে মিস্টার মজুমদার (সৌমিত্র চট্টোপাধ্যায়) বিয়ের ৪৯ বছর পার করে এসে সিদ্ধান্ত নেন, তিনি আর তাঁর স্ত্রীর সঙ্গে (স্বাতীলেখা সেনগুপ্ত) সংসার করবেন না। তিনি ডিভোর্স চান। এ নিয়ে দুজন আদালত পর্যন্ত যান। এত বছর সংসার করার পর তিনি কেন ডিভোর্স চাইছেন, সেই কৌতূহলই দর্শককে গল্পের পরিণতি দেখার আশায় টেনে রেখেছে। এই ছবিতে অবশ্য শেষ পর্যন্ত মজুমদার দম্পতির বিচ্ছেদ হয় না। হয়তো এ কারণেই এই ছবির আনন্দসূচক পরিণতি হিসেবে মজুমদার দম্পতিকে পৃথক করা হয়নি। কিন্তু বিচ্ছেদ কি সব সময়ই বেদনার? পশ্চিমা সমাজে হয়তো সর্বাংশে তা নয়। কারণ প্রৌঢ়ত্ব বা বার্ধক্যে এসে অনেক দম্পতি সেখানে বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন। দুই-তিন দশক পরস্পরের সান্নিধ্যে কাটিয়েও সম্পর্ককে তাঁরা আর বহন করতে পারছেন না। বিচ্ছেদ তাঁদের কাছে নিষ্কৃতি। ফলে বিয়ে এবং বিচ্ছেদ সম্পর্কিত প্রচলিত ধারণা বদলে যাচ্ছে। এ কারণেই হয়তো ‘বেলা শেষে’র মিস্টার মজুমদার ছেলেমেয়েদের সামনে ডিভোর্সের সিদ্ধান্ত জানালে তাঁর স্ত্রীর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল, ‘এত দিনে মুক্তি।’ এটি হয়তো এ দেশেরও বহু পুরুষের পাশাপাশি বহু নারীরও মনের কথা। অনেক পরিবারে স্বামী-স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্কের আড়ালে রয়েছে একাকিত্বের আবরণ। কখনো বা নিহিত সত্য আরও করুণ। অবমাননা, উদাসীনতা অগণিত দাম্পত্যকে অসহনীয় করেছে। তাই হয়তো আরোপিত সম্পর্ক নিষ্প্রাণ কর্তব্যের ভার বহন করে প্রৌঢ়ত্বে এসে সার্থকতার আকাঙ্ক্ষা প্রকাশ করে। জীবন মহার্ঘ-দিন ফুরানোর সঙ্গে সঙ্গে এই বোধ তীব্র হতে থাকে।

সূত্রঃ প্রথম আলো

তিনবারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কি ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী?

তিনবারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কি ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী?


বুধবার সকালে কলকাতার রাজভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা ব্যানার্জী। এই নিয়ে টানা তৃতীয়বার।

কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবেই তিনি রাজনীতির ইনিংস শেষ করবেন, নাকি দিল্লিতেও তাকে একদিন প্রধানমন্ত্রীত্বের সিরিয়াস দাবিদার হিসেবে দেখা যাবে - এই প্রশ্নটা আবার নতুন করে উঠতে শুরু করেছে।

পশ্চিমবঙ্গ দখলে মরিয়া বিজেপিকে যেভাবে তিনি পর্যুদস্ত করে হারিয়েছেন, তাতে অনেকেই মনে করছেন আগামী সাধারণ নির্বাচনে নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার ক্ষেত্রে তিনিই হতে পারেন যোগ্যতম মুখ।

তৃণমূল কংগ্রেসের সিনিয়র এমপি কাকলি ঘোষদস্তিদার বলেন, তার দল মিস ব্যানার্জীকে একদিন অবশ্যই ভারতের প্রধানমন্ত্রীর আসনে দেখতে চায়।

বিবিসিকে তিনি বলছিলেন, "মমতা একেবারে শূন্য থেকে উঠে এসেছেন শুধু নিজের দৃঢ়তা, দক্ষতা আর প্রশাসনিক সামর্থ্যের জোরে। মোদীর চ্যালেঞ্জার হয়ে ওঠার মতো সব যোগ্যতাই তার আছে - তবে বিষয়টা নিয়ে দলে এখনও আলোচনা হয়নি।"


"কিন্তু তৃণমূলের নেত্রী একদিন যে অবশ্যই ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন, সেটা আমরা মনেপ্রাণে বিশ্বাস করি।''

দিল্লিতে সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার সোমা চৌধুরী আবার বলছিলেন, মমতা প্রধানমন্ত্রীত্বের দৌড়ে নামতে পারবেন কি না সেটার পূর্বাভাস করা কঠিন - তবে এই মুহূর্তে ভারতে রাজনৈতিকভাবে যে 'ফ্লুয়িড' পরিস্থিতি চলছে তাতে সেটা হয়তো একেবারে অসম্ভবও নয়।

মিস চৌধুরীর কথায়, "উদ্ধব ঠাকরে থেকে শুরু করে অখিলেশ যাদব - বহু বিরোধী নেতার সঙ্গেই তার সুসম্পর্ক আছে। ফলে ২০২৪ নির্বাচনের আগে যদি কোনও বিজেপি-বিরোধী জোট সত্যিই গড়ে ওঠে, তাহলে সেই জোটের মুখ হিসেবে মমতা ব্যানার্জীকে দেখা যেতেই পারে।"

"তবে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তার সুসম্পর্ক নেই, এটাও সুবিদিত। কাজেই কংগ্রেস তার কাছে কতটা নতি স্বীকার করতে রাজি হয়, সেটাও দেখার বিষয়।"

তবে এই মুহূর্তে কোভিড মহামারি সামলাতে কেন্দ্রীয় সরকারের সার্বিক ব্যর্থতা মমতা ব্যানার্জীর জন্য দিল্লির পথ সুগম করে তুলতে পারে বলেও সোমা চৌধুরীর ধারণা। 

মঙ্গলবার, ৪ মে, ২০২১

কোভিডে মোদীর আসন বারাণসী বিপর্যস্ত, ক্ষোভে ফুটছে মানুষ

কোভিডে মোদীর আসন বারাণসী বিপর্যস্ত, ক্ষোভে ফুটছে মানুষ

বারাণসীর শ্মশানঘাটে এখন রাত-দিন ২৪ ঘণ্টা শবদাহ চলছে


ভারতে এখন কোভিডের যে তাণ্ডব চলছে, তার অন্যতম প্রধান শিকার হিন্দু তীর্থস্থান বারাণসী এবং তার আশপাশের অঞ্চল।

শুধু বারণসী শহরে নয়, ভাইরাস ছড়িয়ে পড়েছে আশপাশের প্রত্যন্ত গ্রামেও। চিকিৎসা ছাড়াই ঘরে বসে ঐ সব গ্রামের বাসিন্দারা মারা যাচ্ছেন।

উত্তর প্রদেশ রাজ্যের এই অঞ্চলের ক্রুদ্ধ বাসিন্দাদের অনেকে এখন খোলাখুলি প্রশ্ন করছেন এই চরম দু:সময়ে তাদের এমপি নরেন্দ্র মোদী- ভারতের প্রধানমন্ত্রী - লাপাত্তা কেন।

কোভিডের ভয়াবহ দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে সংক্রমণের সংখ্যা দুই কোটি ছাড়িয়ে গেছে। মৃত্যুর সংখ্যা কমপক্ষে ২,২০,০০০।কোভিডে সবচেয়ে বিপর্যস্ত এলাকাগুলোর অন্যতম বারাণসীতে হাসপাতাল অবকাঠামো ভেঙ্গে পড়েছে, রোগীরা হাসপাতালে গিয়ে বেড পাচ্ছেন না, অক্সিজেন নেই, অ্যাম্বুলেন্স নেই। এমনকি কোভিড টেস্টের ফলাফল পেতে এক সপ্তাহ পর্যন্ত লেগে যাচ্ছে।

গত দশদিনে, বারাণসী এবং আশপাশের অঞ্চলের ওষুধের দোকানগুলোতে ভিটামিন, জিংক বা প্যারাসিটামলের মত মামুলি ওষুধ পর্যন্ত মিলছে না।

''হাসপাতালে একটা জায়গা এবং অক্সিজেনের জন্য সাহায্য চেয়ে মিনিটে মিনিটে টেলিফোন আসছে,'' নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে বলেন স্থানীয় একজন ডাক্তার। ''খুব সাধারণ ওষুধও দোকানে পাওয়া যাচ্ছেনা। ফলে অনেক রোগী মেয়াদোত্তীর্ণ ওষুধও খাচ্ছেন।''

ক্ষুব্ধ মানুষজন বলছেন যে মানুষটিকে ভোট দিয়ে তারা এলাকার এমপি নির্বাচিত করেছিলেন সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিকে পা পর্যন্ত মাড়াচ্ছেন না। 

সুত্রঃ বিবিসি বাংলা

শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

পৃথিবীর সবচেয়ে বয়স্ক প্রাণী

পৃথিবীর সবচেয়ে বয়স্ক প্রাণী

 

বর্তমানে বেঁচে থাকা বয়স্ক প্রাণী কচ্ছপ জোনাথনের বয়স ১৮৯ বছর। আমরা আশা করছি জনাথনও অনেক দিন বেঁচে থাকবে।

মানুষ দীর্ঘদিন বাঁচতে চায়, ১ম বিশ্বযুদ্ধের আগেও মানুষের গড় আয়ু ছিল ৩৪ বছর এখন দ্বিগুণেরও বেশী, এটা সম্ভব হয়েছে বিজ্ঞান ও চিকিৎসার উন্নতির ফলে, তারপরেও মানুষ দীর্ঘজীবি প্রাণী নয়। এই রহস্যময় পৃথিবীতে অনেক জলচর প্রাণী আছে যারা ৪০০-৫০০ বছর পর্যন্ত বেঁচে থাকে, কিন্তু স্থলচর প্রাণীর সর্বোচ্চ বেঁচে থাকার রেকর্ড কচ্ছপ আলাগবার। কচ্ছপটির জন্ম হয়েছিল ১৬৭৫ সালে, যার বসবাস ছিল নাইজেরিয়ার রাজ পরিবারে। ২০১৯ সালের অক্টবরে মারা যায় আলাগবা, বয়স হয়েছিল ৩৪৪ বছর। বর্তমানে বেঁচে থাকা কচ্ছপ জোনাথনের বয়স ১৮৯ বছর। আমরা আশা করছি জনাথনও অনেক দিন বেঁচে থাকবে।

জোনাথনের জন্ম ১৮৩২ সালে। জোনাথনই পৃথিবীর স্থলচরের সবচেয়ে বয়স্ক প্রাণী!, ১৮৮২ সালে তাকে ভারত মহাসাগর থেকে সংগ্রহ করা হয়। চোখে ছানি পড়ে যাওয়ায় কিছু দেখতে পায় না সে, ঘ্রাণ শক্তিও নেই। শুধু আছে গায়ের জোর এবং প্রখর শ্রবণ শক্তি।

এই কচ্ছপ প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, রাশিয়ান বিপ্লব পেরিয়ে এখনও জীবনযাপন করছে। জনাথন ব্রিটিশ সিংহাসনে সাতজন রাজা এবং ৩৯ জন মার্কিন রাষ্ট্রপতি দেখেছে। বিশ্বে অনেক ঘটনার সাক্ষী এই কচ্ছপ। শুধু স্থলজ প্রাণী হিসেবেই নয়, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে প্রাচীনতম প্রাণী হিসেবে গিনিজ বুকের রেকর্ডে নাম করে নিয়েছে জোনাথন।

দক্ষিণ আটলান্টিকের সেন্ট হেলেনা দ্বীপে গভর্নরের বাসভবনে এর বাস।

ঠিক কীভাবে ব্রিটিশদের অধীনস্থ সেন্ট হেলেনায় এর আগমন এ ব্যাপারে কেউই সঠিক কিছু বলতে পারে না। তবে এ পর্যন্ত ৩৩ জন গভর্নর সেন্ট হেলেনায় এসেছেন, সবাই তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন জোনাথন যেন তাদের দায়িত্বকালে মারা না যায়। Geochelone nigra বৈজ্ঞানিক নামের এ ধরণের কচ্ছপ সাধারণত ২৫০ বছর পর্যন্ত বেঁচে থাকে, সে হিসেবে জোনাথনের হাতে এখনো অনেক সময় বাকি রয়েছে। তবে দ্বীপবাসী ঠিক করে রেখেছে জোনাথন মারা গেলে তার খোলসটি প্রদর্শনীর জন্য রেখে দেয়া হবে, সেই সাথে তৈরি করা হবে জোনাথনের একটি ব্রোঞ্জের স্ট্যাচু।

সেন্ট হেলেনা আইল্যান্ডে সে এসেছিল সেই ১৮৮২ সালে। এই দ্বীপেই নির্বাসিত করা হয়েছিল নেপোলিয়ন বোনাপোর্টকে। গভর্নর স্যার স্পেন্সার ডেভিস তার নাম রেখেছিলেন জোনাথন। আগমনের ৪৮ বছর পর নাম পায় সে। তার বয়স যে ১৮৯ বছর তা প্রমাণে রীতিমতো কাগজপত্র রয়েছে। 

সূত্রঃ রোর মিডিয়া, কোরা,কালের কন্ঠ

বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

নেপালের রাজা-রানি করোনায় আক্রান্ত

নেপালের রাজা-রানি করোনায় আক্রান্ত


 

কুম্ভমেলায় যোগ দিতে গিয়েছিলেন নেপালের সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহ এবং রানি কোমল। গত মঙ্গলবার তাদের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। 

ভারত থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কয়োকশ মানুষ। রাজা-রানির করোনা শনাক্ত হওয়ার পর তাদেরও পরীক্ষা করা হচ্ছে।

করোনাভাইরাস মহামারির মধ্যেই কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে ১ এপ্রিল থেকে শুরু হয় কুম্ভমেলা। যদিও ভারতে করোনা সংক্রমণ বাড়ার মধ্যে এভাবে কুম্ভমেলার আয়োজন নিয়ে শুরু থেকেই সমালোচনা চলছিল। 

কুম্ভমেলায় একের পর এক আখড়ায় করোনা ধরা পড়ার পর এ নিয়ে সমালোচনা শুরু হয়। বিষয়টি বিবেচনা করে কুম্ভমেলা থেকে ফিরলেই বাধ্যতামূলক করোনা পরীক্ষার কথাও বলেছে কয়েকটি রাজ্য।

এদিকে ২০০১ সালে নেপালের রাজপ্রাসাদে হত্যাকাণ্ডে মৃত্যু হয় তৎকালীন রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহ-সহ বেশ কয়েক জনের। সেই হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয় বীরেন্দ্রর ছেলে দীপেন্দ্রকে। 

জানা গেছে, তিনিও আত্মহত্যা করেছেন। তার পর রাজা হন বীরেন্দ্রর ভাই জ্ঞানেন্দ্র। তার পর ২০০৮ সালে গণবিদ্রোহের মুখে পড়ে তাকে ক্ষমতা ছাড়তে হয়। 

রাজতন্ত্র শেষ হয়ে গেলে নেপালে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। এখন রাজা জ্ঞানেন্দ্র খুব বেশি জনসমক্ষে আসেন না। এবার তার করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে নেপালের রাজপ্রাসাদেও।

সূত্র: সংবাদ প্রতিদিন

পাকিস্তানে বোমা হামলা নিহত ৪

পাকিস্তানে বোমা হামলা নিহত ৪

 


পাকিস্তানের কোয়েটা শহরে একটি বিলাসবহুল হোটেলে বোমা বিস্ফোরণে চারজন নিহত এবং ১২জন আহত হয়েছেন, খবর বিবিসি।

ধারণা করা হচ্ছে,পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে লক্ষ্য করে সেরিনা হোটেলের গাড়ি পার্কিং এলাকায় এই বোমা হামলা হয়েছে।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আফগানিস্তানের সীমান্তবর্তী কোয়েটা শহরে অবস্থান করছেন চীনের রাষ্ট্রদূত। তবে হামলার সময় রাষ্ট্রদূত সে হোটেলে ছিলেন না।

পাকিস্তানী তালেবান বলেছে, এই হামলা তারাই চালিয়েছে। তবে এর বিস্তারিত কোন কিছু বলেনি তারা।

সম্প্রতি পাকিস্তানী তালেবান এবং অন্যান্য জঙ্গি সংগঠনগুলো আফগানিস্তান সীমান্তে উপজাতীয় এলাকায় তাদের হামলা বৃদ্ধি করেছে।

এই বোমা হামলার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, হোটেলের গাড়ি পার্কিং এলাকায় আগুন জ্বলছে।

কোয়েটা শহরে সেরিনা হোটেল বেশ সুপরিচিত। সরকারি কর্মকর্তা এবং সে এলাকা সফররত পদস্থ ব্যক্তিরা সেরিনা হোটেলে অবস্থান করেন।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি সে হোটেলে বিস্ফোরণ ঘটায়। এই ঘটনাকে 'সন্ত্রাসী কাজ' হিসেবে বর্ণনা করেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের কাছে তালেবানের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে এটি ছিল একটি আত্মঘাতি বোমা হামলা এবং একটি গাড়ি ভর্তি বিস্ফোরক নিয়ে সে হোটেলে হামলা চালানো হয়েছে।

মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

ফিনল্যান্ড আবারও বিশ্বের সবচেয়ে সুখী দেশ

ফিনল্যান্ড আবারও বিশ্বের সবচেয়ে সুখী দেশ

 



ইউএন স্পনসরিত এক বার্ষিক প্রতিবেদনে আবারও ফিনল্যান্ডকে বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে স্থান দেওয়া হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের ক্ষেত্রেও এগিয়ে রয়েছে ফিনল্যান্ড, ছবিটি দেখে মনে হয় শিল্পীর হাতে অাঁকা, কিন্তু না, এটা  এদেশের প্রাকৃতিক দৃশ্য।
ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ডেনমার্ক রয়েছে দ্বিতীয় স্থানে এর পরে রয়েছে, আইসল্যান্ড, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডস।
শীর্ষ দশে নিউজিল্যান্ড, যুক্তরাজ্য ১৩ তম থেকে ১৭ তম স্থানে নেমে এসেছে। গ্যালাপ ১৫৩টি দেশ নিয়ে গবেষণা করে এ তথ্য দিয়েছে।
সামাজিক সমর্থন, ব্যক্তিগত স্বাধীনতা, জিডিপি এবং দুর্নীতির মাত্রার উপরে এ গবেষণা পরিচালিত হয়।
বিশ্বের সবচেয়ে অসুখী দেশ হলো আফগানিস্তান এর পরে লেসোথো, রুয়ান্ডা এবং জিম্বাবুয়ে কিছু দেশের পরিস্থিতি অনেক ভাল হয়েছে, র‌্যাংকিয়ে এশিয়ার দেশ চীন ৯৪ থেকে ৮৪তম স্থানে চলে এসেছে।
"আশ্চর্যের বিষয় হ'ল জনগণের নিজের জীবন মূল্যায়নের দ্বারা পরিমাপ করা হলেও গড়ে ওঠেনি সুস্বাস্থ্যের হ্রাস," জন হেলভিওয়েল, এক প্রতিবেদনের লেখক বলেছেন।
ফিনল্যান্ড "মহামারীকালীন জীবন ও জীবিকা রক্ষা করতে পারস্পরিক বিশ্বাসের ব্যবস্থাগুলিতে অত্যন্ত উচ্চ স্থান অর্জন করেছে".
জন হপকিন্স ইউনিভার্সিটি জানিয়েছে যে ৫.৫ মিলিয়ন লোকের নর্ডিক দেশটি মহামারীকালীন ইউরোপের সংখ্যাগরিষ্ঠের চেয়ে অনেক বেশি উন্নতি ঘটাতে সক্ষম হয়েছে।
বাংলাদেশ রয়েছে ১০৭ নম্বরে

প্রতিবেদন অনুসারে, দশটি সুখী দেশ হল:

ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইজারল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, নেদারল্যান্ডস, সুইডেন, নিউজিল্যান্ড, অস্ট্রিয়া, লাক্সেমবার্গ

বাংলাদেশ রয়েছে ১০৭ নম্বরে

বিশ্বের সুখী দেশের সম্পূর্ণ তালিকা

ফিনল্যান্ড ১, ডেনমার্ক 2, সুইজারল্যান্ড 3, আইসল্যান্ড 4, নরওয়ে 5, নেদারল্যান্ডস 6, সুইডেন 7, নিউজিল্যান্ড 8, অস্ট্রিয়া 9, লাক্সেমবার্গ 10, কানাডা 11, অস্ট্রেলিয়া 12, যুক্তরাজ্য 13, ইস্রায়েল 14, কোস্টা রিকা 15, আয়ারল্যান্ড 16, জার্মানি 17, মার্কিন যুক্তরাষ্ট্র 18, চেক প্রজাতন্ত্র 19, বেলজিয়াম 20, সংযুক্ত আরব আমিরাত 21, মাল্টা 22, ফ্রান্স 23, মেক্সিকো 24, তাইওয়ান 25, উরুগুয়ে 26, সৌদি আরব ২৭, স্পেন 28, গুয়াতেমালা 29, ইতালি 30, সিঙ্গাপুর 31, ব্রাজিল 32 স্লোভেনিয়া ৩৩ এল সালভাদোর 34 পানামা ৩৬ স্লোভাকিয়া 37  উজবেকিস্তান 38 চিলি 39 বাহরাইন 40লিথুয়ানিয়া 41 ত্রিনিদাদ ও টোবাগো 42  পোল্যান্ড 43  কলম্বিয়া 44 সাইপ্রাস 45 নিকারাগুয়া ৪৬ রোমানিয়া 47 কুয়েত   ৪৯ কাজাখস্তান 50 এস্তোনিয়া 51 ফিলিপাইন 52 হাঙ্গেরি 53 থাইল্যান্ড 54 আর্জেন্টিনা 55 হন্ডুরাস ৫৬ লাত্ভিয়া ৫৭ইকুয়েডর ৫৮ পর্তুগাল ৫৯ জামাইকা ৬০ দক্ষিণ কোরিয়া 61 জাপান ৬২ পেরু ৬৩ সার্বিয়া ৬৪ বলিভিয়া ৬৫ পাকিস্তান ৬৬ প্যারাগুয়ে 67  ডোমিনিকান প্রজাতন্ত্র 68 বসনিয়া ও হার্জেগোভিনা ৬৯ মোল্দোভা ৭০ তাজিকিস্তান 71 মন্টিনিগ্রো ৭২ রাশিয়া ৭৩ কিরগিজস্তান ৭৪ বেলারুশ 75 গ্রীস 77  হংকং 78  ক্রোয়েশিয়া ৭৯ লিবিয়া 80  মঙ্গোলিয়া 81 মালয়েশিয়া 82  ভিয়েতনাম ৮৩ ইন্দোনেশিয়া 84  আইভরি কোস্ট 85 বেনিন 86  মালদ্বীপ ৮৭ কঙ্গো প্রজাতন্ত্রের 88 আজারবাইজান 89 ম্যাসেডোনিয়া 90 ঘানা 91 নেপাল 92 তুরস্ক 93 চীন ৯৫ তুর্কমেনিস্তান 95 বুলগেরিয়া 96 মরক্কো ৯৭ ক্যামেরুন 98  ভেনিজুয়েলা ৯৯ আলজেরিয়া 100 সেনেগাল 101 গিনি 102 নাইজার 103  লাওস 104  আলবেনিয়া 105  কম্বোডিয়া 106  বাংলাদেশ 107 গ্যাবন 108 দক্ষিণ আফ্রিকা 109  ইরাক 110 লেবানন 111  বুর্কিনা ফাসো 112 গাম্বিয়া 113 মালি 114  নাইজেরিয়া 115  আর্মেনিয়া 116  জর্জিয়া 117  ইরান 118 জর্ডান 119  মোজাম্বিক 120 কেনিয়া 121  নামিবিয়া 122 ইউক্রেন 123  লাইবেরিয়া 124  প্যালেস্টাইন 125  উগান্ডা 126  চাদ 127 তিউনিসিয়া 128  মরিতানিয়া 129  শ্রীলঙ্কা 130 ডাঃ কঙ্গো 131  সোয়াজিল্যান্ড 132 মায়ানমার 133 কোমোরোস  টোগো 135 ইথিওপিয়া 136 মাদাগাস্কার 137  মিশর 138  সিয়েরা লিওন 139 বুরুন্ডি 140 জাম্বিয়া 141 হাইতি 142 লেসোথো 143 ভারত 144 মালাউই 145 ইয়েমেন 146  বোতসোয়ানা 147  তানজানিয়া 148 মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র 149 রুয়ান্ডা 150, জিম্বাবুয়ে 151, দক্ষিণ সুদান 152, আফগানিস্তান 153